বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘ঘরেই সম্ভব ৮০ শতাংশের চিকিৎসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। আতঙ্কে অস্থির হয়ে উঠছেন অনেকে। তবে বিষেশজ্ঞ চিকিৎসকরা বলছেন, আতঙ্কের কিছু নেই, এমনকি করোনায় আক্রান্ত হলেও। কারণ আক্রান্ত ৮০ শতাংশেরই চিকিৎসা সম্ভব ঘরে বসে। আরো সোজা করে বললে, ঘরে বসে থাকাটাই আপাতত এই ভাইরাসের একমাত্র প্রতিষেধক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ঘরে থাকার কোনো বিকল্প নেই। আক্রান্ত হলেও কেউ যদি ঠিকভাবে ঘরের মধ্যে আইসোলেশনে থাকে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মনে করি, ৮০ শতাংশেরই চিকিৎসা সম্ভব ঘরে বসে।

বিশেষজ্ঞ এই চিকিৎসক আরো বলেন, হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। যদি শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা বেড়ে যায় তাহলে হাসপাতালে আসা আসুন, তার আগে নয়। আমরা লক্ষ্য করছি, কভিড-১৯ পজিটিভ জানার পরেই অনেকে হাসপাতালে ছোটাছুটি করতে থাকেন। আগেও বলেছি এখনও বলছি, এটার প্রয়োজন নেই। আক্রান্ত হওয়ার পরও ঘরে থাকা মানে পরিবার এবং দেশের অন্যান্যদেরকে নিরাপদ রাখা।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক বলেন, করোনা ভাইরাসের তো নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তাহলে হাসপাতালে দৌঁড়াতে হবে কেন? উপসর্গ অনুযায়ী কিছু ওষুধ সেবন করলে এমনিতেই বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ওঠার কথা। তবে শারীরিক পরিস্থিতি খারাপ হলে ভিন্ন কথা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ