শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

কোয়ারেন্টাইনে ১৫ হাজার রাশিয়ান সৈনিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল।

এদিকে, কোভিড-১৯'র সংক্রমণ ঠেকানোর তোয়াক্কা না করেই রাশিয়ার সেনা মহড়ায় অংশ নেয়া ১৫ হাজার সৈনিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সৈনিকদের কেউ কোভিড-১৯ এ আক্রান্ত কি না তা উল্লেখ না করে বলা হয়েছে ওই সৈনিকেরা আগামী দুই সপ্তাহের জন্য নিজ নিজ ব্যারাকে কোয়ারেন্টাইনে থাকবে।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় বিজয় দিবসের সকল আয়োজন বাতিল ঘোষণা করেছেন। বিজয় দিবসে রেড স্কয়ারে বিশাল কুচকাওয়াজে ওই সেনা সদস্যদের অংশ নেয়ার কথা ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ