বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশের বিভিন্ন প্রান্তে ১৭০ চিকিৎসক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৭০ জনের বেশি চিকিৎসক। আর আক্রান্তের শীর্ষে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল ২৫ জন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ৯ জন চিকিৎসক।

করোনা আক্রান্ত এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, আক্রান্ত হওয়ার কারণ মূলত পর্যাপ্ত পিপিইর অভাব। আমি যে ইউনিটে ইন্টার্ন করি সেই ইউনিটে একজন নার্স পজেটিভ ছিল কিন্তু তিনি কাউকে কিছু জানাননি।

মিডফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ মো. শাহীন বলেন, এখন পর্যন্ত যারা সেবা দিচ্ছেন কাল যে তারা আক্রান্ত হবেন না সেটি বলা যাচ্ছে না। কারণ এ জায়গাটা এখন একটা এপি সেন্টারের মত হয়ে গেছে।

চিকিৎসকদের এভাবে আক্রান্ত হওয়ার পেছনে নিম্ন মানের পিপিই আর রোগীদের তথ্য লুকানোর প্রবণতাকে দায়ী করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বলেন, যে হারে চিকিৎসকরা আকান্ত হচ্ছেন তাতে আমাদের ভয় হলো কিছুদিন পরে চিকিৎসা দেয়ার মতো চিকিৎসক থাকবেন কি না।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ