রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ের সেই ৫ জন করোনা মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের একই পরিবারের সেই পাঁচজন করোনামুক্ত। আজ মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইইডিসিআর জানিয়ে দেয় ওই ব্যক্তিসহ তার পরিবারের অন্যরা করোনা সংক্রমিত নন।

এর আগে জ্বর, শ্বাসকষ্ট, আর বুকে ব্যথা নিয়ে ঢাকার হোটেল ব্যবসায়ী ঠাকুরগাঁওয়ের ওই বাসিন্দা তার পরিবারের পাঁচজন গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরদিন রোববার তাদের সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়।

পরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওইদিন সন্ধ্যায় তাদেরকে নিজ জেলা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে স্থান্তারিত করে রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।

এদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২০ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১৫২ জনকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ