শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা থেকে মুক্তির জন্য তুরস্কের মসজিদে মসজিদে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তুরস্কের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইশার আজানের পরে দেশটির প্রাচীন শহর ইস্তাম্বুলের বড় বড় মসজিদগুলোতে এই দোয়া অনুষ্ঠিত হয়। এরমধ্যে জামে আল ফাতিহ, জামে সুলতান আইয়ুব, জামে মাজিদিয়াহ ও চামেলিজী মসজিদ উল্লেখযোগ্য।

দোয়ায় করোনা থেকে দেশ জাতি ও গোটা মানবজাতির মুক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা হয় এবং স্বাস্থ্যখাতে নিয়োজিত কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেও দোয়া করা হয়।

এদিকে তুরস্কে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫২৯ এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

তুর্কি প্রেস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ