রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

রাইড শেয়ারিং বন্ধ থাকবে ১০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে।

বুধবার বিআরটিএ’র এই নির্দেশনার বরাতে সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন ‘পাঠাও’র প্রধান বিপণন ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দা নাবিলা মাহবুব।

তিনি বলেন, বিআরটিএ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আমরাও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে সবারই নিজ নিজ অবস্থানে বা বাসায় থাকার বিকল্প নেই। রাইড শেয়ারিং সেবা নেওয়ার অর্থ হচ্ছে, মানুষ বাসায় অবস্থানের বদলে ট্রাভেল করছে। এই বিবেচনা থেকেই হয়তো কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ইতোমধ্যে তাদের নির্দেশনা পেয়েছি। আমরাও চাই, সবাই যেন এ সময় বাসায় নিরাপদে থাকে।

পাঠাও তাদের ব্যবহারকারী এবং চালকদের ইতোমধ্যে ক্ষুদে বার্তা ও নোটিফিকেশনের মাধ্যমে রাইড শেয়ারিং বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছে।

এদিকে পাঠাওর রাইড শেয়ার বন্ধ থাকলেও তাদের খাবার সরবরাহ সেবা বা ফুড ডেলিভারি সার্ভিস চালু থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ