বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রধানমন্ত্রীর প্রতি মোদির কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্কভুক্ত দেশগুলোতে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে গঠিত তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) আটটি দেশের নেতাদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে পরিস্থিতি মোকাবেলায় তহবিল গঠনের প্রস্তাব করেন নরেন্দ্র মোদি। এর পর বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী ১৫ লক্ষ ডলার দেওয়ার ঘোষণা দেন।

জানা যায়, গতকাল সোমবার এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জরুরি তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেওয়ার ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো।

অন্যান্য দেশের মধ্যে ভারত প্রাথমিকভাবে ওই তহবিলে এক কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া নেপাল ও আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার করে, মালদ্বীপ দুই লাখ ডলার এবং ভুটান এক লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে ১৬ হাজারের বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ