রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

এবার রাজধানীর ঢাকেশ্বরীর এলাকা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। এলাকাটিতে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়ায় এই ঘেষণা দেয় বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটি।

সোমবার ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ডা. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ডা. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এমতাবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থানের অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, এতদ্বারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হল। ইহা একটি অতীব জরুরি সামাজিক দায়বদ্ধতা। এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ