শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬, আক্রান্ত ৩৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের ভয়াবহ করোনা পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলছে। কয়েক দিনের ব্যবধানে ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে আর একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

দেশটিরে গণমাধ্যমে বলা হয়, শুরুর দিকে ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। এতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন।

রবিবার পর্যন্ত ভারতে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

তবে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতে দিনে দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে রয়েছে আশার খবর। কারণ এখন পর্যন্ত ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন মানুষ।

এদিকে ভাইরাসটির সংক্রমণের ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেতে অনেক রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ঘোষণা মতো, রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’।

প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। সংক্রমণের দিক থেকে শীর্ষেই রয়েছে চিন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার। তার পরেই রয়েছে ইতালি। সেখানে এই সংখ্যাটা প্রায় ৫৪ হাজার। তবে মৃত্যুর দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ইতালি। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ