রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পণ্যের দাম বেশি নিলে ফোন করুন ১৬১২১ নম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিক্রেতারা পণ্যের দাম বেশি রাখলে ভোক্তাদের ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

এর আগে ভোক্তাদের অধিকার নিশ্চিতে অভিযোগ জানানোর জন্য ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সেবার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতাধীন এ সেবা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে। পণ্য বা সেবা ক্রয় করতে গিয়ে প্রতারিত হলে বা দাম বেশি রাখলে ১৬১২১ হটলাইন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মানেই ক্রেতা-বিক্রেতার সহাবস্থান। ভোক্তাদের চাহিদার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে বাজারব্যবস্থা। আর ব্যবসা মানেই ক্রেতা-বিক্রেতার মিথষ্ক্রিয়া। তাই বাজারব্যবস্থা হতে হবে ভেজালমুক্ত, নিরাপদ ও ভোক্তাবান্ধব।

তিনি বলেন, ব্যবসায়ীদের সদিচ্ছা, আইননানুগ ব্যবসা পরিচালনা এবং চেষ্টাই গড়ে তুলতে পারে একটি সুস্থ সহযোগিতামূলক উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা সম্পর্ক।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভেজালমুক্ত এবং ন্যায্য দামে পণ্য বা সেবা পাওয়া প্রতিটি ভোক্তারই অধিকার। এ বিষয়ে ভোক্তা এবং ব্যবসায়ীদের সচেতন করতে পারলে আর কাউকে জেল-জরিমানা করতে হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ