বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নামাজ পড়তে মসজিদে সীমিত পরিমাণে আসাই ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ওয়াজ মাহফিল ও সব ধরণের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মসজিদি এ মুহূর্তে সীমিত পরিমাণে আসার কথাও বলেছেন তিনি।

আজ রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেক্ষেত্রে মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল।

তিনি জানান, মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। যারা বিদেশ থেকে আসবে তারা যেনো ঘর থেকে বাইরে বের না হয়, সেটাও যেনো ইমাম সাহেবরা মসজিদে ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ