বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ওয়াজের নামে কিছু মাওলানা-মৌলভী উল্টাপাল্টা বলছেন: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মহামারি করোনা মোকাবিলায় সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘ওয়াজ মাহফিলের নামে কিছু মাওলানা-মৌলভী উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এগুলো না করে, এখন উচিত হবে মানুষকে কীভাবে রক্ষা করা যায়, তার জন্য সবাইকে সচেতনভাবে এগিয়ে আসা। তবে এটা দুর্ভাগ্যজনক যে, এখনও আমরা গুজব দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানাবিধ অপপ্রচারের শিকার হচ্ছি। আসলে করোনা এখন বিশ্ব মহামারি।’

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা মহানগর সভাপতি ইয়াতুন নেসা রুমার নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় করোনা মোকবিলায় জনগণকে সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান রাশেদ খান মেনন। এছাড়া করোনা প্রতিরোধের উপায় বের করতে ছাত্র সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ছাত্ররা তাদের নিজের পরিবার, নিজের সমাজ, নিজের পারিপার্শ্বিক পরিবেশ, নিজের অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যেমন সার্বিক সহযোগিতা করতে পারে তেমনি তারাই পারে সাহস নিয়ে দেশের সব মানুষকে সহায়তা করতে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা মালা, দফতর সম্পাদক মাঈনুল হাসান, সদস্য তামিম হোসাইন চন্দন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ