রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ভারতের হুগলি নদীতে সংঘর্ষ, ডুবলো বাংলাদেশি জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হুগলি নদীতে দুই জাহাজের সংঘর্ষে ‘এমভি মমতাময়ী মা’ নামের একটি বাংলাদেশি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দেশটির কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায় পণ্যবাহী জাহাজটি।

কলকাতা পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজটি। এ সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে ‘এমভি মমতাময়ী মা’ নামের জাহাজটি একদিকে কাত হয়ে যায়। পরে পানি ঢুকে মাঝ নদীতে ধীরে ধীরে ডুবে যায় জাহাজটি।

দুই জাহাজের সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জন নাবিককে উদ্ধার করা হয়। কিন্তু মাঝ নদীতে সংঘর্ষের ঘটনা ঘটায় পণ্যবাহী জাহাজটির ডুবে যাওয়া আটকানো সম্ভব হয়নি। পরে অন্য জাহাজের সঙ্গে বেঁধে টেনে পাড়ে আনা হয় ডুবে যাওয়া জাহাজটিকে।

বিষয়টি নিশ্চিত করে কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় মুখোপাধ্যায় জানান, ঠিক কী কারেণে জাহাজটি ডুবে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ওই জাহাজে কেউ আটকা পড়েছেন কি না- তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা ডুবে যাওয়া জাহাজটি তল্লাশি করে দেখছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ