মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা; ২ এমপি কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের আরো যে দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন, তারা খুব সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন বলে জানা যায়।

সূত্রমতে জানা যায়, ট্রাম্প নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে এক রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস।

ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে এবং তারা হাতও মিলিয়েছেন। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন। এর ফলে এই দুইজন আক্রান্ত হয়ে থাকলে ট্রাম্পের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স-টুয়েন্টিফোর।

এর আগে একই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনার রিপাবলিকান পল গোসার স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন বলে খবর বেরিয়েছে। তবে তাদের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কোনো খবর আসেনি।

রিপাবলিকান আইনপ্রণেতা গোসার রোববার এক বিবৃতিতে বলেন, তার তিনজন স্টাফ মেম্বারসহ তিনি আক্রান্ত ব্যক্তির সঙ্গে বেশকিছু সময় ছিলেন এবং কয়েকবার হাতও মিলিয়েছেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ