শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনার ভ্যাকসিন আবিষ্কারে সৌদি বাদশাহর এক কোটি ডলার অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের  ভ্যাকসিন আবিষ্কার ও সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য কোনো দেশের অনুদানের ঘোষণা এটাই প্রথম।

সোমবার (৯ মার্চ) রাতে সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা উকাজ জানায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া করোনাভাইরাস হতে সুরক্ষাকল্পে আন্তর্জাতিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ আহ্বানে সৌদি সরকার দ্রুত সাড়া দিয়েছে।

গুরুত্বপূর্ণ এ অনুদান মানবসেবার প্রতি সৌদি আরবের দায়বোধ থেকে করা হয়েছে বলে জানিয়েছেসৌন দেশটির রাজকীয় অধিদফতরের উপদেষ্টা এবং বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আর-রাবীয়া।

তিনি বলেন, মানব সমাজে সৃষ্ট সমস্যার সমাধান কল্পে দেশটির সামর্থ্য ও অর্থকে কাজে লাগানোর বিষয়টি এর মাধ্যমে আবারও প্রতিফলিত হলো। তাছাড়া মানব সমস্যার সমাধানে জাতিসংঘ এবং তাদের অন্যান্য সহযোগী সংস্থার সমসহযোগী হয়ে কাজ করতে দেশটি বদ্ধপরিকর।

উল্লেখ্য, মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি দেশটিতে ওমরা ও পর্যটকদের নিষিদ্ধ করা হয়। সৌদিতে বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ