শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

করোনাভাইরাস: কাতিফ অবরুদ্ধ করলো সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনাভাইরাসের দ্রুত সম্প্রসারণের কারণে সৌদি কর্তৃপক্ষ শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলটি অবরুদ্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি আজ রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন করে আক্রান্ত ১১ জনই কাতিফ এলাকার বাসিন্দা। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, আপাতত এলাকাটিতে প্রবেশ ও বহির্গমন বন্ধ থাকবে।

সৌদি আরবের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় আরো ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।

করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে থাকা ইউরোপীয় দেশ ইতালি তাদের উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকার প্রায় ১৬ মিলিয়ন লোককে কোয়ারেন্টাইনে রাখার খবরের পরই সৌদি আরবের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।

ইতালিই ইউরোপের সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ৩৬ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩-এ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, কাতারে নতুন করে আরো তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫।

এছাড়া, করোনাপ্রবণ দেশ থেকে ফেরা ব্যক্তিদের নিজস্ব উদ্যোগে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে রাশিয়া। আর তা না করলে গ্রেফতারের হুমকিও দেয়া হয়েছে। রোববারের এ নির্দেশে বলা হয়, নির্দেশ অমান্যকারীদের পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে। সূত্র: আলজাজিরা, আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ