শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সেই মসজিদে ফের হামলার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে ভয়াবহ হত্যাকাণ্ডের বছরপূর্তিতে ফের সেখানে হামলার হুমকি দিয়েছে উগ্র ডানপন্থী সন্ত্রাসীরা। সম্প্রতি এ ধরনের হুমকি পাওয়ার পর থেকে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

সূত্রমতে জানা যায়, গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মসজিদটিতে নতুন করে হামলার হুমকি দেয়া হয়েছে। গত ২ মার্চ মুখমণ্ডল ও মাথায় কালো কাপড় পরিহিত এক তরুণ আল-নুর সমজিদের সামনে গাড়িতে বসে হুমকিসংবলিত একটি ছবি অ্যাপটিতে ছাড়ে। অবশ্য কিছুক্ষণ পরই তা মুছে দেয়া হয়।

মূলত উগ্র ডানপন্থীরা এই অ্যাপটিকে তাদের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে জানিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জন প্রাইস গণমাধ্যমকে বলেন, টেলিগ্রাম থেকে হুমকিসংবলিত ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। তার পরও হুমকিদাতাকে খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী পুলিশ।

তিনি বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা জাতির ক্ষতি করার অধিকার কারো নেই। নিউজিল্যান্ডের ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে তা মানানসই নয়। এই দেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ হত্যাকাণ্ড চালায় এক শ্বেতাঙ্গ জঙ্গি। এ ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হন। সেদিন মসজিদটিতে নামাজ পড়ার কথা ছিল সে সময় নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। সেদিন তারা অল্পের জন্য বেঁচে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ