শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় দিল্লিতে চা পার্টির আদলে ‘গোমূত্র পার্টি'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস মোকাবেলায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে চা পার্টির আদলে ‘গোমূত্র পার্টি’র আয়োজন করতে যাচ্ছে হিন্দু মহাসভা। এ সিদ্ধান্তের কথা গতকাল বুধবার নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি চক্রপাণি মহারাজ।

ভারতের পত্রিকা ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবেলায় চক্রপাণি মহারাজের প্রবল আস্থা গোমূত্র, গোবর ও গোজাত সামগ্রীতে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে চক্রপাণি মহারাজ বলেন, চা পার্টির মতো গোমূত্র পার্টির আয়োজন করা হবে। তাতে করোনা কী এবং তা মোকাবেলায় গোজাত পণ্য ব্যবহারের উপকারিতার বিষয়ে সাধারণ মানুষকে বোঝানো হবে।

হিন্দুসভার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরো জানান, দিল্লির হিন্দু মহাসভা ভবনে প্রথম গোমূত্র পার্টি হবে। পরে ভারতজুড়ে এ ধরনের পার্টি আয়োজন করা হবে। প্রতিটি পার্টিতে আলাদা কাউন্টারে গোমূত্র বিলি করা হবে। সেইসঙ্গে ঘুঁটে ও গোবরের তৈরি ধুপকাঠিও থাকবে। যে কেউ এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ ও ব্যবহার করতে পারবে। এতে করোনাভাইরাস ধ্বংস হবে।

করোনাকে ‘অবতার’ আখ্যা দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন চক্রপাণি মহারাজ। দুই দিন আগে হিন্দুত্ববাদী দল বিজেপির এক নেত্রীও দাবি করেন, গোমূত্রে করোনা থেকে মুক্তি মিলবে। এ নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন খোদ হিন্দুরাও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ