মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনাভাইরাস: ইরান-তাজিকিস্তানে জুমার নামাজ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী প্রায় ৭৫ দেশে করোনার আক্রমণ। আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সেই আতঙ্কেই মানুষের ভীড় এড়িয়ে চলছেন অনেকেই, অনেকেই খুব দরকার ছাড়া যাচ্ছেন না এখানে-ওখানে, অনেকেই আবার বাসায় থেকে কাজ করা শুরু করেছেন করোনা আক্রান্ত হওয়ার ভয়ে।

বিশ্বের কয়েকটি দেশ তাদের নাগরিকদের অনুরোধ করেছেন হাত না মেলানোর জন্য। আর সেই আতঙ্কে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করেছেন ইরান ও তাজিকিস্তান।

জানা যায়, করোনা সংক্রমণের পর বেশ কয়েকটি প্রধান শহরে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করেছে ইরান। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনাভাইরাস এখন বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া একটি ভাইরাস।

এটা আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে, এককথায় সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়েছে এটি। এখন যত তাড়াতাড়ি সম্ভব একে প্রতিরোধের জন্য আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।

করোনা ভাইরাস আতঙ্কে মুসলিমদের বাড়িতেই নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে তাজিকিস্তান সরকার। পাশাপাশি জুমার নামাজও দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে। তবে তাজিকিস্তানে এখনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে করোনার সংক্রমণ এড়াতে নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে দেশটি।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে সাময়িকভাবে বিদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেছে সৌদি। কোনো আগাম ঘোষণা ছাড়াই বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে হুট করেই এই সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

প্রতিবেশি অন্তত চারটি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদেরও সাময়িকভাবে ওমরাহ হজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সতর্ক থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ইতোমধ্যে আঘাত হেনেছে বিশ্বের ৭৮টি দেশে। আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যাও তিন হাজার পার হয়েছে। এমন অবস্থায় করোনা ঝুঁকি থেকে বাঁচতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে মুসলিম বিশ্বও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ