শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সৌদি করোনাভাইরাসের শঙ্কামুক্ত: দাবি সৌদি কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সৌদি আরবে সরেজমিন করোনা ভাইরাসের অবস্থা পর্যবেক্ষণকারী কমিটির ১৩ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সদর দফতরে।

বৈঠকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে,যেই নাগরিকের ব্যাপারে করোনা ভাইরাস আক্রান্তের খবর দেওয়া হয়েছিল তিনি এখন ভাইরাস মুক্ত ও তার অবস্থা আশঙ্কা মুক্ত। সে ব্যক্তি বিশেষ পর্যবেক্ষণে আছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

কমিটি আরো জানায়, করোনাসহ সমস্ত প্রাণঘাতি ভাইরাস শনাক্ত করতে তাৎক্ষণিক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ভাষ্যমতে টিমটি পুরোপুরি স্বচ্ছতার সাথে কাজ করবে। ভাইরাসের কোন চিহ্ন অথবা শক্তিশালী প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ভাইরাসের খবর জানানোর ক্ষেত্রে কোন রকম গুজবের উপর নির্ভর না করতে জোর দাবি জানিয়েছে কমিটি। এছাড়াও কমিটি ভাইরাসের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে।

এছাড়াও প্রাণঘাতি করোনার ব্যাপারে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে হচ্ছে বলে জানিয়েছে কমিটি কর্তৃপক্ষ।

আল আরাবিয়া অবলম্বনে নুরুদ্দীন তাসলিম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ