শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙ্গে দিলেন রাষ্ট্রপতি, এপ্রিলে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। সোমবার এই সিদ্ধান্তের কথা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের ছয় মাস আগে এপ্রিলে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এমনটি জানিয়েছে ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট । পাশাপাশি ২৫ এপ্রিল নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পাঁচ বছর মেয়াদের মধ্যে সাড়ে বছর পর চাইলে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে ১৪ মে।

২০১৯ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। সাবেক সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যর্থতার সমালোচনা করে ক্ষমতায় আসেন রাজাপাকসে। কিন্তু রাজাপাকসে অভিযোগ করে আসছিলেন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তার ক্ষমতা খর্ব করার কারণে। এছাড়া পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে বিভিন্ন বাধার মুখোমুখিও তাকে হতে হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ