মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

‘বিতর্কিত তিন আইন চালু হলে ক্ষতি শুধু মুসলিমদেরই নয়, হিন্দুরাও ক্ষতিগ্রস্থ হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের জমিয়তে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা আরশাদ মাদানি বলেন, নাগরিকত্ব এর বিষয়টি সামনে এনে সরকার হিন্দু মুসলিমের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমি বলবো এ নাগরিকত্ব যদি বাতিল করা না হয়, যে পরিস্থিতির নেমে আসবে, তা হিন্দু মুসলিম সবাইকে গ্রাস করবে।

আজ মঙ্গলবার তাহাফফুজে জমহুরিয়াত এর বৈঠকে অংশগ্রহণ করতে হায়দ্রাবাদ আসলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমাদের দেশে মুসলিমদের উপর সরকারের কারণেই নির্যাতন নেমে এসেছে। সরকার হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা লাগাতে চায়। আমরা আজ এখানে তাহাফফুজে জমহুরিয়াতের ব্যানারে একত্রিত হয়েছি এটা যাচাই করতে, যে ভবিষ্যতে এ দেশ সেকুলার দেশ থাকবে না হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। মনে রাখবেন, এ তিন বিতর্কিত আইন যদি চালু হয়েই যায়, তাহলে আগুন জ্বলবে, সে আগুনে শুধু মুসলিম নয় বরং হিন্দুরাও জ্বলবে। সুতরাং এ তিন আইনের বিরুদ্ধে হিন্দু মুসলিমকে এক কাতারে দাঁড়াতে হবে।

তাহাফফুজে জমহুরিয়াত এর মিটিং এ ভারতের জমিয়তে হিন্দের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের ইসলামি ব্যক্তিবর্গ।

নিউজ উর্দু থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ