মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

আফগানিস্তানে সর্বসম্মত একটি সরকার প্রতিষ্ঠা করা হবে: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদলের অন্যতম সদস্য শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের সকল পক্ষের মধ্যে সংলাপের আয়োজন করার চেষ্টা করবে যাতে দেশে সর্বসম্মত একটি সরকার প্রতিষ্ঠা করা যায়।

তিনি সোমবার এ বক্তব্য দিয়েছেন বলে আফগানিস্তানের ‘খামা প্রেস’ বার্তা সংস্থা জানিয়েছে। গত শনিবার কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে শান্তি চুক্তিতে সই করে তালেবান। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ আলোচনায় স্তানাকজাই তালেবানের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতি আমেরিকার সমর্থনের নিন্দা জানিয়ে স্তানাকজাই বলেন, আফগানিস্তানের জনগণ এই সরকারকে মেনে নেয়নি এবং তারা এ সরকারকে বৈধ বলে মনে করে না।

তালেবান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল এই বলে যে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকা অবস্থায় আফগান সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কাজেই মার্কিন সেনাদের বহিষ্কার করার আগ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো আলোচনা হবে না।

তবে এস্তানাকজাই’র নতুন বক্তব্যে মনে হচ্ছে, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তালেবান।

শীর্ষস্থানীয় তালেবান নেতা স্তানাকজাই এমন সময় এ বক্তব্য দিলেন যখন আফগানিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ গনি আগামী ৯ মার্চ শপথ গ্রহণ করতে যাচ্ছেন।

তবে গত বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি বিকল্প সরকার গঠন করবেন। -পার্সটুডে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ