শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

পদত্যাগ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক চাপ ও সংকটের কারণে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মুহাম্মাদ তৌফিক আলাভি। এক ভিডিও বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর পার্সটুডে’র।

ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মাদ তৌফিক আলাভি। দায়িত্ব নেয়ার পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। কিন্তু বিভিন্ন সংকটের কারণে আস্থা অর্জনে ব্যর্থ হন।

আলাভি প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক মাসে দুবার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

এ দিকে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তিনি মোহাম্মাদ তৌফিক আলাভির পদত্যাগপত্র গ্রহণ করবেন। আর আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেবেন।

ইরাকের আইন অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ওপর আস্থাভোট। আর আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

-এএ