শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

২ মার্চ দারুল উলুম মাবিয়ায় আসছেন আল্লামা শাহ আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

গত ২৮ ফেব্রুয়ারি আল্লামা শাহ আহমদ শফীর স্নেহধন্য ছাত্র ও খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী কর্তৃক পরিচালিত মাদরাসা দারুল উলুম জামিয়া আল ইসলামিয়ার নতুন ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

যা পুরো সাভারের মাটিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রতিটি টিভি চ্যানেল ও পত্রিকাতে এ সংবাদ সম্প্রচারিত হয়েছে। মনোরম ও মনমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা মাদ্রাসাটির নতুন ভবনের নির্মাণশৈলী ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন আগত অতিথিবৃন্দ।

এবার আগামী ২ মার্চ নিজের খলিফা ও পরম স্নেহধন্য ছাত্র মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর মাদ্রাসা পরিদর্শনের লক্ষ্যে মাদ্রাসাটির দস্তারবন্দী ও মাহফিলে অংশগ্রহণ করছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

দুই মন্ত্রীর পদচারণার পর এবার এলাকাবাসীর মুখে মুখে আল্লামা শাহ আহমদ শফির আগমনের বার্তা। দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত হৃদয়ের সেই মানুষটিকে স্বচক্ষে দেখবেন -এই প্রত্যাশা গেরুয়াবাসির।

তাই এবারের মাহফিলটিকে একটু ভিন্ন পরিসরে বা ঘটা করে আয়োজন করতে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ। আল্লামা শাহ আহমদ শফীর আগমন উপলক্ষে গেরুয়ার মাটিতে জনস্রোত নামবে, সেই স্রোত সামাল দেওয়ার প্রচেষ্টায় মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান।

তিনি আশা ব্যক্ত করে বলেন, "আমার প্রিয় উস্তাজ ও মুরশিদ আমার পরিচালিত প্রতিষ্ঠান আসবেন, এটা আমার নিকট খুবই আনন্দের। আয়োজনটা একটু বড় পরিসরে করতে চাচ্ছি, যেন আগত মেহমান ও শ্রোতাদের কোন সমস্যা না হয়। এজন্য মহান রাব্বুল আলামীনের নিকট তাওফীক কামনা করছি।"

বহুল আকাঙ্ক্ষিত সেই মাহফিলে আল্লামা আহমদ শফীর ছাড়াও অংশগ্রহণ করছেন, খতমে নবুওয়াত সংরক্ষন কমিটির কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), সাভারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুরের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী ও জামিয়া ইব্রাহিম আ.-এর মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম কাসেমী।

মাদরাসা প্রাঙ্গন ময়দানে বাদ জোহর থেকে শুরু হবে দস্তারবন্দী ও ইসলামি মাহফিলের আনুষ্ঠানিক আয়োজন।

মাহফিলে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু। সভাপতিত্ব করবেন দারুল উলুম মাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মুসা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওলামা কেরাম উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ