মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

চার ধরনের ভিসায় নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার ধরনের ভিসায় সৌদি আরবে কাজ করতে আর বাধা থাকলো না। বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীদের ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা ও ফ্যামিলি ভিজিট ভিসায় যাত্রীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে কর্মসংস্থান ভিসা, ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবং পরিবার ভিজিট ভিসাবহনকারী যাত্রীদের দেশে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছে। সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের কোনো বাধা নেই।

এ ছাড়া সৌদি আরবের ডিরেক্টর জেনারেল অফ পাসপোর্ট (জাজাওয়াত) এক ঘোষণায় জানান, মাল্টিপল ভিসাধারীরা যদি সৌদি আরবে প্রবেশের আগে ২ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ না করে থাকেন, তবে স্বাভাবিক প্রক্রিয়াতেই তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবে এখনো করোনাভাইরাসের সংক্রমণ না ঘটলেও ইরানে ইতিমধ্যে ১৯ জনের মৃত্যু ঘটেছে এবং মধ্যপ্রাচের বেশ কিছু দেশে গত কয়েক দিনে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।

সৌদি সরকার চীন, তাইপেই, হংকং, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, লেবানন, সিরিয়া, ইয়েমেন, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, সোমালিয়া এবং ভিয়েতনামের মতো দেশ থেকে আসা সমস্ত যাত্রী এবং বিমান সংস্থাগুলোর জন্য ভ্রমণ ভিসা ও স্থগিত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ