সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

ওমরাহ পালনে নিষেধাজ্ঞা তুলে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস শনাক্ত দেশগুলোর নাগরিকদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন সৌদি আরবের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আশঙ্কা, ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি থাকলে দুটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হোটেল মালিকদের গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ লোকসান ‍গুণতে হবে। বিমান এবং পরিবহন খাতে ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বেশি হবে।

ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তরা বললেন, দেশগুলোকে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা না দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ ওমরাহ পালনকারীদের থেকে এসব হোটেলগুলোর মূল ব্যবসা হয়।

মক্কা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) হোটেল কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ ফিলালী আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে এবার হোটেলখাতে সর্বাধিক ক্ষতি হবে। শুধু মক্কা শহরে ১,৩০০ এরও বেশি হোটেল রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন,  করোন ভাইরাস মহামারির কারণে ইতোমধ্যে মক্কা ও মদিনা শহরের হোটেল খাতে লোকসান শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে অন্য বছরের চেয়ে ৪০ শতাংশ ক্ষতি হবে।

আরএম.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ