শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

তুরস্কের পাল্টা হামলায় ৩০৯ সিরীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাদের দ্বারা অন্তত ৩৪ তুর্কি সেনা নিহতের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক।

গতকাল শুক্রবার রাতে চালানো এ হামলায় অন্তত ৩০৯ সিরিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ হামলায় সিরীয় সেনাবাহিনীর কয়েক ডজন সামরিক যানবাহন এবং প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। এর মধ্যে পাঁচটি সামরিক হেলিকপ্টার, দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এসএ-১৭, এসএ-২২), ২৩টি ট্যাঙ্ক এবং ২৩টি হাউইজার কামানের অস্ত্র রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশের জাওয়িয়া পাহাড়ের আল-বারা ও বিলিয়োন শহর এলাকায় তুর্কি সেনাদের ওপর হামলা চালায় দেশটির সেনাবাহিনী। হামলায় অন্তত ৩৪ তুর্কি সেনা নিহত হন বলে জানায় লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

তবে এ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দাবি করেন, ওই ঘটনায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। কিন্তু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর মানবাধিকার সংস্থাটি জানায়, সিরিয়ার হামলায় ৩৪ জন মারা গেছে। তারা সবাই তুর্কি বাহিনীর সদস্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ