শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

অমিত শাহ'র সঙ্গে বৈঠক করলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন-সি.এ.এ এবং এনআরসি ইস্যুতে রাজধানী দিল্লিতে চলমান উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আলোচনা হয়নি এ বিষয়ে।

সি.এ.এ কার্যকরের পর প্রথমবারের মতো তাদের মধ্যে এ বৈঠক হলো। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূবনেশ্বরে ২৪তম পূর্বাঞ্চল কাউন্সিল বৈঠকে মুখোমুখি হন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওড়িশা ও বিহারের মুখ্যমন্ত্রীও। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। আন্তঃরাজ্য নিরাপত্তা বৈঠকে একাধিক ইস্যুতে কথা হলেও সিএএ এবং এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মমতা।

এদিকে, দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করলেও গত কয়েকদিনের সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে সরকারকে নোটিশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ