শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

গেরুয়া হিংসায় মৃত বেড়ে ২৭, উস্কানি দাতাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই মুহূর্তে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৷ আহত ৪০০ জনেরও বেশি৷ ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে হিংসা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলেন, দিল্লির মানুষ হিংসা চায় না৷ আম আদমি এই কাজ করেনি৷ দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে৷ একই সঙ্গে দিল্লি হিংসায় মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি৷

এদিকে, উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যেই বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ভরা এজলাসে বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানিমূলক মূলক মন্তব্যের অডিও ক্লিপিং বাজানোর নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি, আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল ওই বক্তব্য নিয়ে।

বুধবার বিকেলে ওই মামলার শুনানির শেষ পর্বে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, দিল্লিতে যারা যারা হিংসায় উস্কানি দিয়ে বক্তৃতা দিয়েছে, ঘৃণা ছড়িয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

দিল্লির হিংসা নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন আমলা হর্ষ মান্দার। সেই মামলার শুনানির সময় বিজেপি নেতা কপিল মিশ্রের বক্তব্যের রেকর্ড বাজিয়ে শোনাতে বলে হাইকোর্ট। অশান্তি শুরু হওয়ার ঠিক আগে কপিল মিশ্র উত্তর-পূর্ব দিল্লিতে যে বক্তৃতা করেছিলেন, আদালতে তা বুধবার শোনানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ