শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

করোনা ভাইরাস: ওমরাহ নিষিদ্ধ করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ হজ পালনেচ্ছুকদের সাময়িকভাবে সৌদি আরব আসা বন্ধ ঘোষণা করেছে দেশটি। পাশাপাশি মসজিদে নববীতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে, এমন দেশ থেকে কাউকে পর্যটন ভিসায় সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না। করোনা ভাইরাসে সংক্রমিত দেশগুলোতে ভ্রমন না করতে সৌদি নাগরিকদের আহ্বনান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এই পদক্ষেপ সাময়িক বলে জানিয়ে রিয়াদ বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত পাল্টানো হবে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

https://twitter.com/KSAmofaEN/status/1232816856299442178

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনের বাসিন্দা। এই ভাইরাসে মারা যাওয়া দুই হাজার সাতশোরও বেশি মানুষও চীনা নাগরিক। আর মধ্যপ্রাচ্যে এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ