শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

দিল্লির মসজিদে আগুন, মিনারে উঠল হনুমানের পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পের ভারত সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সিএএ পন্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নিয়েছে। এই সংঘর্ষের মধ্যেই দিল্লির একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেয়ার পর টানানো হয়েছে হনুমানের পতাকা।

গতকাল মঙ্গলবার দাঙ্গাবাজরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দিল্লির অশোক নগরের একটি মসজিদে আগুন লাগিয়ে দেয়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে লাগানো হয় হনুমানের ছবিসম্বলিত পতাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন। তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করছেন। মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়।

সরেজমিনে গিয়ে ভারতের গণমাধ্যমকর্মীরা দেখেছেন, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন। কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই।

স্থানীয়রা বলেন, লুটপাটকারীরা স্থানীয় নন। এই অঞ্চলটি হিন্দু অধ্যুষিত কিন্তু বেশ কয়েকটি মুসলিম পরিবার বসবাস করে। পুলিশ একবার এসে মুসলিম সম্প্রদায়ের লোকদের এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।

https://twitter.com/Shaheenbaghoff1/status/1232289754265214977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232289754265214977&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2Fworldnews%2F133289%2F%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25A4%25E0%25A7%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25B8%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25A6%25E0%25A7%2587-%25E0%25A6%2586%25E0%25A6%2597%25E0%25A7%2581%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A6%25B9%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A6%25BE

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে।এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ