শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

বুলডোজারে পিষেমারা সেই ফিলিস্তিনির লাশ ফেরত পেতে মা-স্ত্রীর আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন অতীত ইতিহাসকেও হার মানিয়েছে। এক নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর পাষণ্ড ইসরায়েলি বাহিনী লাশটি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনার ভিডিও এখন অনলাইনে ভাইরাল।

ইসরায়েলি বাহিনীর নৃশংসতার শিকার ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ আল নায়িমের মা ও স্ত্রী তার লাশ ফেরতের আকুতি জানিয়েছেন। নায়িমের মা মিরভাত সন্তানের মরদেহ ফেরত দেওয়ার আকুতি জানিয়ে বলেছেন, দখলদার ইসরায়েল আমার ছেলেকে হত্যার পর যে বর্বরতা দেখিয়েছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ।

অবিলম্বে ছেলের মরদেহ ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মিরভাত বলেছেন, আমার ছেলেকে এক নজর দেখার অধিকারটুকু তো আমার আছে। আমি আমার ছেলেকে আমার কাছেই দাফন করতে চাই- যাতে মাঝে মধ্যেই তার কবরে যেতে পারি।

মুহাম্মাদ নায়িমের স্ত্রী হিবাও একই আকুতি জানিয়ে বলেছেন, আমাদের দেড় বছর আগে বিয়ে হয়েছে। এক বছরের কম বয়সী একটি সন্তান রয়েছে আমাদের। ছোট্ট শিশুটি তার বাবাকে ছাড়া কীভাবে বড় হবে?

তিনি আরও বলেছেন, তার স্বামী ইঞ্জিনিয়ার ছিলেন। তার আয়েই সংসার চলতো। তার স্বামীর মতো দয়ালু মানুষ আর হয় না বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার গাজার খান ইউনিসে ২৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর মরদেহটি বুলডোজারে করে নিয়ে যায়। এখনও মরদেহ হস্তান্তর করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ