বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজিতে অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় চাঁদাবাজির সময় আটককৃত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে দুই শিক্ষার্থীকে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জোবায়ের আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আল আমিন। তারা দুজনই তৃতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র তারা।

২২ ফেব্রুয়ারি ভোরে হাইকোর্ট মোড় এলাকায় ট্রাক আটকে চাঁদাবাজি এবং চালক ও সুপারভাইজারকে মারধর করেন জোবায়ের ও আল আমিন।

সেখান থেকে হাতেনাতে পুলিশ ওই দুজনকে আটক করে। ট্রাকের সুপারভাইজার বাদী হয়ে সেদিনই শাহবাগ থানায় ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় দুজনই এখন কারাগারে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ