বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি হচ্ছে আরও ৪ কারিগরি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরও ৪টি কারিগরি প্রতিষ্ঠান সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারিকরণের অনুমোদন পাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামের ২৮ প্রতিষ্ঠানের মধ্যে এ ৪টি কারিগরি রয়েছে।

কলেজগুলো সরকারিকরণে লক্ষে নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

প্রতিষ্ঠানগুলো হল, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যান অ্যান্ড কমার্স কলেজ, নাটোরের সিংড়া উপজেলার বঙ্গবন্ধু কমার্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ, গুরুদাসপুর উপজেলার বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিউট এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ। জানা গেছে, প্রতিষ্ঠানগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট অনুমোদিত।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৪ জানুয়ারি এ ৪টি কারিগরি প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন প্রতিবেদন চেয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। একইসাথে প্রতিষ্ঠানগুলোর নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে।

গত ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৪টি কারিগরি প্রতিষ্ঠানসহ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছিল বলে জানায় সূত্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ