শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

করোনা: পাকিস্তান-ইরান সীমান্তে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইরানে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আরো ২৮ জন। ফলে চীনের মতো এ দেশটিতেও ভাইরাসটি মহামারি আকারে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও বাড়তি সতর্কতা হিসেবে তেহরান-ইসলামাবাদ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে বেলুচিস্তান সরকার।

এ বিষয়ে গত শনিবার বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল আলিয়ানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান যোগাযোগ করেছেন বলে জানিয়েছে অনলাইন ডন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে করোনা ভাইরাসের প্রবেশ ঠেকানোর বিষয়ে আলোচনা করেন ইমরান ও অলিয়ানি। এ সময় ইরানের সঙ্গে বেলুচিস্তানের যেসব জেলা রয়েছে, সবকটিতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পাক প্রধানমন্ত্রী।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সীমান্ত শহর তাফতানে একটি ইমার্জেন্সি সেন্টার ও একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ। নিয়ন্ত্রণ কক্ষে ইতোমধ্যে দুই জন চিকিৎসক কাজ শুরু করেছেন। পাশাপাশি তাফতান শহরে থার্মাল গানসহ সাতজন চিকিৎসকের একটি টিম মোতায়েন করা হয়েছে। যাতে ওই শহরে আসা তীর্থযাত্রী ও অন্যদের তাৎক্ষণিকভাবে স্ক্রিনিং করা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের একটি বিশেষজ্ঞ টিম প্রদেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের কাজ হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ