শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

করোনাভাইরাস: ইরানের এক শহরেই ৫০ জনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইলনার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র কোম শহরে ৫০ জনের মৃত্যু হয়েছে।

সূত্রমতে জানা যায়, এদিকে কোম শহরের এক সরকারি কর্মকর্তা আহমাদ আমিরিয়াবাদি ফারাহানি জানান, শহরটিতে ২৫০ নাগরিককে কোয়ারেনটাইন ব্যবস্থায় রাখা হয়েছে। এদিকে ইরানে করোনার প্রভাব ঠেকাতে বেশ কয়েকটি প্রদেশের স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি প্রতিবেশী দেশ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনে করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ইরান থেকে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা নিউজ এজেন্সি জানায়, দেশটির ৩ নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ