শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ভারতের শাহীনবাগে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লীর শাহীন বাগে ৭০ দিন ধরে চলছে অবস্থান কর্মসূচি।

সুপ্রিমকোর্টের পক্ষ থেকে শাহীন বাগের অবস্থা পর্যবেক্ষণকারী ‘ওজাহাত হাবিবুল্লাহ’ একটি রিপোর্ট পেশ করেছেন সুপ্রিমকোর্ট বরাবর। রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, শাহীনবাগে শান্তিপূর্ণভাবে চলছে অবস্থান কর্মসূচি। কিন্তু পুলিশ পাঁচ জায়গায় রাস্তা বন্ধ করে রেখেছে।

রিপোর্টে আরো বলা হয়েছে,পুলিশ রাস্তা বন্ধ না করলে জন- সাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো।ট্রাফিক জ্যাম হতো না। পুলিশের অনর্থক রাস্তা বন্ধের কারণে মানুষ দুর্ভোগে পড়েছে।

উল্লেখ্য, শাহীনবাগে অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট হচ্ছে বলে অভিযোগ উঠলে সুপ্রিমকোর্ট 'ওজাহাত হাবিবুল্লাহ'কে সরেজমিন অবস্থা পর্যবেক্ষণে পাঠায়। অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সুপ্রিমকোর্টে এই রিপোর্ট পেশ করেন।

দেওবন্দ মিডিয়া অবলম্বনে নুরুদ্দীন তাসলিম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ