শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন,মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বার সহ তরুণেরা আত্মোৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে তৎকালীন শাসকরা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন দেয়ার বিরল ইতিহাস তারা রচনা করে গেছেন। যা আমাদের জন্য চেতনা ও প্রেরণার প্রতীক।আজকের এই দিনে আমারা আত্মোৎসর্গকৃত সকল শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

পরিশেষে শহীদ ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন।

সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মাওলানা কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডনে সফররত কানাডা শাখার নেতা মাওলানা মিছবাহ আহমদ, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান, সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ