মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

হামাস-হিজবুল্লাহ নয়, ইসরায়েল ভয় পাচ্ছে ইরানকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের বিবাদ দীর্ঘদিনের। লেবাননি সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের বিরোধ রয়েছে।

হামাস ও হিজবুল্লাহ কয়েকদিন পর পরই ইসরায়েলে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপন করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে হামাস-হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ আরও বেড়েছে।

তবে এ দুটি প্রতিরোধ সংগঠন নয়, ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ ইরান। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশটিই ইসরায়েলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

নাফতালি বেনেট বলেছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আমরা এ দুটি সংগঠনকে নিয়ে খুব একটা ভাবছি না।

এরপর ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা নিজেদের কৌশল ও পরিকল্পনায় পরিবর্তন এনেছি। ইরান নিয়েই বেশি ভাবছি আমরা। এর কারণ হিসেবে নাফতালি বেনেট জানান, ইরান সমর্থন দিচ্ছে বলেই হামাস ও হিজবুল্লাহ শক্তি দেখাতে পারছে। তাই ইরানকে দুর্বল করাটা সবচেয়ে বেশি জরুরি। এ মুহূর্তে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সবদিক দিয়েই ইরানকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ