শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

করোনাভাইরাসে আক্রান্ত ৪ বাংলাদেশির একজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৪ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩৯ বছর বয়সী ওই প্রবাসীর শরীরে ওষুধ কাজ করছে না।

তবে, করোনাভাইরাসে আক্রান্ত সবার সুচিকিৎসা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কেউ মারা গেলে মরদেহ ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেকেন্ড ব্রেইনস্টর্মিং সেশন অন কম্প্রিহেনসিভ রিফর্ম অব দ্য ওআইসি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনে এখনও যারা আছেন, তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। চীন মনে করছে, তাদের আরও কোয়ারেন্টাইনে থাকা দরকার, তাই বাংলাদেশও অপেক্ষা করছে।

এর আগে, অনুষ্ঠানে ওআইসির সংস্কার নিয়ে আলোচনার উদ্যোগ সব সমস্যার সমাধানে যথেষ্ট না, তবে পথচলায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ