মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

৬০০ মাদরাসাকে বন্ধ করার চক্রান্ত চলছে: মাওলানা সিদ্দিকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের এনআরসি, সিএএ-র বিরোধিতায় এবার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি হিন্দু, অহিন্দু বাছবিচার না করেই প্রতিবাদে সামিল হবার ডাক দিলেন রাজ্যের জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বর্ধমানের নবাবহাটে বর্ধমান জেলা জমিয়তে উলেমায়ে হিন্দের অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, অসমে ৬০০ মাদ্রাসাকে বন্ধ করার চক্রা্ন্ত করছে সেখানকার বিজেপি পরিচালিত সরকার। ক্রমশই গোটা ভারতবর্ষকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে কেন্দ্র সরকার।

তিনি এদিন বলেন, ভারতবর্ষে এখন সব থেকে বড় বিপদ নেমে এসেছে। ১০০ কোটি মানুষের অস্তিত্বই সংকটে। তিনি এদিন বলেন, দিল্লির নির্বাচনে দেশের প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চি ছাতি চুপসে গেছে। ৬টি রাজ্যে হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী আরও বলেন, গোটা ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি হয়েছে। কারণ এনআরসি, সিএএ নিয়ে ইতিমধ্যে ১৪৫টি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে - যা আগে কখনও হয়নি।

তিনি আরো বলেন, অসমে এনআরসি চালু করলেও সেখানকার জনগণ প্রতিবাদ করতে পারেনি। কিন্তু বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাফ জানিয়ে দিয়েছে বাংলায় কোনেও ভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না।

এরপরই তিনি বলেন, বাংলার মানুষকে একচোখ দেখালে বাংলার মানুষ কত চোখ দেখাতে হয় তা তারা জানেন। গোটা ভারতবর্ষের মানুষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার, চাঞ্চল্যকর দাবি তার। আর এরই প্রতিবাদে প্রত্যেককে সমবেতভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন রীতিমত হুঁশিয়ারী দেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে।

তিনি বলেন, বাংলায় এনআরসি তারা চালু করতে দেবেন না। পাশাপাশি উপস্থিত জমিয়তে উলেমায়ে হিন্দের সদস্য ও সমর্থকদের বলেন, আপনারা বাড়িতে না থাকলে বাড়ির মহিলাদের জানিয়ে যান, তাঁরা যেন কোনও প্রলোভনেই পা দিয়ে কোনও কাগজপত্র না দেখান বিজেপি বা আরএসএস সমর্থকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ