মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক আদালতে হস্তান্তর করবে সুদান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করবে বলে একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন।

আল-বাশায়ির জানিয়েছে, সুদানের অন্তর্বর্তী সরকার পরিষদের সদস্য মোহাম্মাদ হাসান আত-তায়ায়িশি মঙ্গলবার বলেন, সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বশিরের বিরোধী একটি রাজনৈতিক ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেবহাতুস সুদান নামের ওই ফ্রন্টের বহু নেতাকর্মীকে প্রেসিডেন্ট বশিরের শাসনালে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সুদানের অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে এই ফ্রন্ট গঠিত এবং পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে এটির সদরদপ্তর অবস্থিত। ২০০৩ সালে দারফুর অঞ্চলে প্রেসিডেন্ট বশির সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়।

আন্তর্জাতিক অপরাধ আদলতে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ওই অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালে বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে ওই পরোয়ানা কার্যকর করা যায়নি। গত বছরের এপ্রিল মাসে প্রবল গণবিক্ষোভের জের ধরে সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই একনায়ক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ