মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

অস্ত্র ক্রয়ের বিল পাসের দাবিতে পার্লামেন্টে সেনাদের অবস্থান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

এল সালভাদরের পার্লামেন্টের ভেতরে অবস্থান নিয়ে ভারী অস্ত্রশস্ত্র ক্রয় সম্পর্কিত একটি বিল অনুমোদনের দাবি জানিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ১০৯ মিলিয়ন ডলারের অস্ত্র কেনার বিলটির পক্ষে প্রেসিডেন্টের সমর্থন থাকলেও সংখ্যাগরিষ্ট সাংসদরাই এটা নিয়ে আলোচনায় রাজি হননি। ফলে গেল বছর থেকে ঝুলে থাকা এই বিল নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সেনাবাহিনীতে।

বিশ্বে যেসব দেশ অভ্যন্তরীন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় বিপর্যস্ত তার মধ্যে অন্যতম মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। গত বছরের জুনে দায়িত্ব গ্রহণের সময় প্রেসিডেন্ট নায়িব বুকেলে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলেন।

এরই ধারাবহিকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ ও সেনাদের জন্য উন্নত অস্ত্র কেনার জন্য সম্প্রতি ১০৯ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিল সংসদে তোলেন প্রেসিডেন্ট। এই বিলের আওতায় পুলিশ সদস্যদের জন্য উন্নত গাড়ি, পোশাক, একটি হেলিকপ্টার ও মনিটরিংয়ের জন্য যন্ত্রপাতি কেনার পরিকল্পনা রয়েছে।

কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত অধিকাংশ সংসদ সদস্যরা এই বিলের পক্ষে আলোচনায় রাজি ছিলেন না। এ কারণে সংসদ সদস্যদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

গত রবিবার প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৫০ হাজার সমর্থক পার্লামেন্ট চত্বরে সমবেত হয়। আর এসময় বেসামরিক নাগরিকদের পাশাপাশি সরকারপন্থী সেনা ও পুলিশ সদস্যরাও সেখানে জড়ো হয়।

প্রেসিডেন্ট সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় সেনা ও পুলিশের সদস্যরা পার্লামেন্টের ভেতরে কিছু সময়ের জন্য অবস্থান নেন।

এসময় সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, এক সপ্তাহের মধ্যে এই বিল সম্পর্কে সংসদ সদস্যরা বিতর্ক না করেন, তাহলে তার সমর্থকরা বড় ধরনের প্রতিবাদ গড়ে তুলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ