বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ভারতকে হিটলারের দেশ বানাতে চায় বিজেপি: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, তারা সংবিধান বাতিল করে ভারতকে হিটলারের দেশ হিসেবে গড়ে তুলতে চায়।

আজ মঙ্গলবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

ভারতের অন্যতম এই মুসলিম নেতা বলেন, মোদি-অমিত শাহ সরকার দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা বিভিন্ন রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয়করণের চেষ্টা করছে।

তিনি বলেন, জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই একই মুদ্রার দুটি দিক। এনপিআর হলে এনআরসি হবে। সেটা আজ না হলে কাল, কাল না হলে পরের দিন হবে।

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ওয়াইসি বলেন, সিএএ যেমন নাগরিকত্ব দেয়ার অধিকার রাখে ঠিক তেমনি তা কেড়েও নিতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ আসামের বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিতে চাওয়া। অথচ সেখানকার পাঁচ লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করতে চায় মোদি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি দিল্লির জামিয়া ও শাহীনবাগ চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অথচ এই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি নাকি মুসলিম নারীদের ভাই। তাহলে আজ মুসলিম নারীরা প্রতিবাদে রাস্তায় নামলে ভাইয়ের এত অসন্তুষ্টি হচ্ছে কেন?’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ