শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

ফিলিস্তিনি ভাইদের সন্তুষ্টি ছাড়া কোন পরিকল্পনার সমর্থন করবোনা: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, ফিলিস্তিনি ভাইদের সন্তুষ্টি ছাড়া তার দেশ কখনোই কোন পরিকল্পনার সমর্থন করবেনা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি আনয়নের জন্য ডিল অব দ্যা সেঞ্চুরি নামে যে চুক্তির ঘোষণা দিয়েছেন এর একমাত্র লক্ষ্য হল, বিগত ৭০ বছর ইসরায়েল ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ ও দখলদারিত্ব চালিয়েছে এর বৈধতা দেয়া।

এর আগে ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণার পরে গত শুক্রবার এরদোগান যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসাকে ‘রেড লাইন’ আখ্যা দিয়েছেন তিনি। এবং আল আকসার ওপর যে-ই হাত বাড়াবে তার হাত ভেঙে ফেলারও হুশিয়ারি দেন এরদোগান।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি আমাদের নিকট অগ্রহণযোগ্য। ইসরায়েল তো একটি অবৈধ রাষ্ট্র, মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার ওপর যে-ই হাত বাড়াবে তার হাত আমরা ভেঙে ফেলব।

এরদোগান আরও বলেন, শতাব্দীর সেরা চুক্তির মাধ্যমে আমেরিকার প্রধান লক্ষ্য পূন্যময়ী নগরী আল কুদসকে (জেরুসালেম) গ্রাস করে নেয়া- আমরা কিছুতেই এটা মেনে নিব না।

তথাকথিত শতাব্দীর সেরা চুক্তির ব্যাপারে আরব ইসলামি রাষ্ট্রসমূহের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। ' ট্রাম্পের মুসলিম বিরোধী চুক্তির বিপক্ষে সৌদি আরব এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি; কখন আমরা তাদের আওয়াজ শুনতে পারব প্রশ্ন ছুড়েছেন এরদোগান।

যেসব বিশ্বাসঘাতক আরব হাত ট্রাম্পের ফিলিস্তিনি বিনাশী ওই চুক্তির সমর্থন করেছে, তাদেরও হিসেব দিতে হবে

যখন আল কুদসের ওকবৃক্ষ ভেঙে পড়বে তখন গোটা বিশ্বই ভেঙে পড়বে,আমরা কিছুতেই সন্ত্রাসবাদী ইসরায়েলের হাতে তা অর্পণ করতে পারিনা। ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি ছেড়ে অন্যকোথাও বিতাড়িত হবে- এটাও মেনে নেব না।

সবশেষে এরদোগান উল্লেখ করেন, যেকোনো পরিস্থিতিতে তুর্কিরা পূন্যময়ী নগরী আল কুদস ও পবিত্র মসজিদ আল আকসাকে ধারণ করে বাঁচতে চায়, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশেই থাকবে।

ইয়েনি শাফাক ও আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন এর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ