সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

নিহত জেনারেল সোলাইমানি যে কারণে ইরাক গিয়েছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি জানিয়েছেন, সৌদি আরবকে একটি বার্তা দেয়ার জন্য সিরিয়া থেকে ইরাকে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মাসজেদি গতকাল মঙ্গলবার বলেন, জেনারেল কাসেম সোলাইমানি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই, শান্তি প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কিছু বার্তা হস্তান্তর করার জন্য ইরাক সফরে গিয়েছিলেন। এ বার্তা সৌদি আরবের কাছে পৌঁছানোর কথা ছিল।

ইরানের এ কূটনীতিক তেহরান এবং রিয়াদের মধ্যকার বিভিন্ন সংকট সমাধানের ক্ষেত্রে ইরাকের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইরান খুবই আগ্রহী এবং এ ব্যাপারে ইরাক অথবা যেকোনো দেশের প্রচেষ্টাকে তেহরান স্বাগত জানায়।

ইরাকের বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরাজ মাসজেদি বলেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি ইরান। কারণ ইরাকের মাটি থেকেই আমেরিকা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল।

তিনি বলেন, এ ধরনের হামলা এবং হত্যাকাণ্ড বন্ধের জন্য এ অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা উচিত। এসব ঘাঁটি থাকলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করতেই থাকবে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ