বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

সিরিয়ায় সেনা হত্যার প্রতিশোধ নিলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুশবাহিনীর বিমান হামলার সহযোগিতা নিয়ে সিরীয় সেনারা তুর্কি সেনাদের ওপর যে হামলা চালায় তাতে নিজেদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে আঙ্কারা। সেইসঙ্গে হামলার পরই পাল্টা হামলা চালানো হয়েছে এবং এতে ৩০-৩৫ সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এমনকি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ইউক্রেন সফরে যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, পাল্টা আক্রমণে সিরিয়ার ৩০ থেকে ৩৫ সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার দেশটির গণমাধ্যম জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এক হামলায় চার তুর্কি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে নয় জন।

খবরে বলা হয়, এর পরই হামলার জবাব দেয় তুরস্ক। তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। এরদোগান বলেন, ফাইটার জেট ও আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে আঙ্কারা। এতে ৩০ থেকে ৩৫ জন সিরিয়ার সেনা নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সেনারা শহীদ হবে আর আমরা চুপ করে বসে থাকবো তা সম্ভব না। এদিকে, উদ্ভূত পরিস্থিতে ইদলিব সীমান্তে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ