বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

কেনিয়ার সবচেয়ে বেশি দিনের শাসক মোই এর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ার সবচেয়ে বেশি দিনের শাসক ডেনিয়েল আরাপ মোই ৯৫ বছর বয়সে মারা গেছেন। বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা তার মৃত্যু ঘোষণা করে বলেন, ‘জাতি একজন মহান ব্যক্তিকে হারালো’।

জানা যায়, মোই ২৪ বছর কেনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তীব্র আন্দোলনের মুখে ২০০২ সালে তিনি ক্ষমতা ছাড়েন। তার সমালোচকরা তাকে একজন স্বৈরশাসক হিসেবে দেখেন। বিরোধীরা তাকে ব্যাপক দুর্নীতির জন্য দায়ী করলেও তার মিত্ররা দেশটিতে দীর্ঘদিনের স্থিতিশীলতার কৃতিত্ব তাকে দিয়ে থাকেন।

২০০৪ সালে মোই তার ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চান। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশে একদলীয় শাসন চালান। পরে বিক্ষোভ ও পশ্চিমা শক্তিগুলোর চাপে বহুদলীয় ব্যবস্থা চালু করতে বাধ্য হন।

তিনি পরপর দুটি নির্বাচনে জয়লাভ করেন। কিন্তু এ নির্বাচনগুলো হয়েছিল ব্যাপক অনিয়মের মাধ্যমে। সাংবিধানিকভাবে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় তিনি ২০০২ সালে কেনিয়ার তৃতীয় প্রেসিডেন্ট মাউয়াই কিবাকির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত হন।

মানবাধিকার লঙ্ঘনের দায়েও তাকে অভিযুক্ত করা হয়। মোই ছিলেন কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট জোমো কেনিয়াত্তার চেয়ে অধিক জনপ্রিয় একজন রাজনীতিবিদ। তবে তার শাসনামলে ছিল অর্থনৈতিক স্থবিরতা ও ছিল দুর্নীতির অভিযোগ। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ