রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা মুক্তির স্বাদ

হিজবুল্লাহ সমর্থিত অধ্যাপক হাসান ডিয়াব লেবাননের নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় তিন মাস অপেক্ষার পর মঙ্গলবার সংকট-ক্ষতিগ্রস্ত লেবাননে হিজবুল্লাহ সমর্থিত নতুন প্রধানমন্ত্রী হাসান ডিয়াবের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে।

এক মাসেরও বেশি সময় ধরে আলোচনার পরে একমত হওয়া মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত সদস্যদের নাম পড়ে শোনান দেশটির এক সরকারি কর্মকর্তা।

রয়টার্স জানিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসান ডিয়াবের নেতৃত্বে ২০ সদস্যের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে।

এদিকে ডিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি।

গত মাসে হিজবুল্লাহ এবং এর সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান ডিয়াকে সাদ হারিরির স্থলাভিষিক্ত করতে বেছে নিয়েছিল, কিন্তু তারা মন্ত্রিসভার প্রস্তাবে সম্মত হতে পারেনি। সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় মোড় নেয়ায় বিষয়টি চাপাচাপিতে পরিণত হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ